Thursday, April 30, 2026

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সমস্যা, আশা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

Date:

Share post:

শীঘ্রই মিটবে ৩ বিশ্ববিদ্যালয়ে (University) স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগ সমস্যা। শুক্রবার, শুনানিতে আশা প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পশ্চিমবঙ্গের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে জট অনেকটাই কেটে গিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ ও হস্তক্ষেপের পরে ৩৬টির মধ্যে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়ে গিয়েছে। বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন, তা বাছাই করার জন্য মার্চের প্রথম সপ্তাহে সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ ডেকেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি।

কমিটির শীর্ষ কর্তা ও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিত নিজে গোটা বিষয়টির দেখভাল করছেন৷ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এই তথ্য তুলে ধরেছেন রাজ্য সরকারের (State Government) আইনজীবী জয়দীপ গুপ্ত। তাঁকে সমর্থন করেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) তরফে সওয়াল অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি৷ সংশ্লিষ্ট উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, তাঁরা এই অগ্রগতির ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করে বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) নিয়োগের বিষয়টি সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির প্রধান, প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের উপরেই ছেড়ে দিচ্ছেন৷ তিনি যেভাবে মনে করবেন, সেই ভাবেই নিয়োগ করবেন।

এর পরেই রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত প্রধান বিচারপতিকে জানান, যে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এখনও হয়নি, তার মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ও আছে, যেখানে দ্রুত নিয়োগ প্রয়োজন৷ প্রধান বিচারপতি জানান, তাঁরা আশা করছেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে৷ ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই এই সমস্যা মিটে যাবে বলে শুক্রবার আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত৷

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...