Sunday, June 28, 2026

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

Date:

Share post:

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের পরীক্ষা নেওয়া শুরু করেছে সংসদ। তাই এত বড় পরীক্ষা নির্বিঘ্নে করানো কার্যত চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। এদিন পরীক্ষার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কৃতজ্ঞতা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

চলতি বছর পরীক্ষা চলাকালীন দুর্ঘটনায় একজন শিক্ষিকা এবং একজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,১০,৯২০ জন। এদের মধ্যে ছাত্র ছিল ৩,১৫,৭৮৪ জন এবং ছাত্রী- ৩,৯৫,১৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫,৭৩৯ জন। মোট ৮৭ জন পরীক্ষার্থী সংসদের গাইডলাইন অনুযায়ী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে। আরও পড়ুন: বদল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে: নতুন সভাপতি পার্থ কর্মকার

সামগ্রিকভাব প্রশ্ন নিয়ে তেমন কোনও অভিযোগ নেই। তবে অঙ্ক পরীক্ষায় কয়েকটি প্রশ্ন সিলেবাস-বহির্ভূত থাকায়, সংসদ সকল ছাত্রছাত্রীকে এই নম্বর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পরীক্ষা চলাকালীন মোট ১২ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। সংসদ তাদের সকল পরীক্ষা বাতিল করেছে। সংসদ লিখিত উত্তরপত্র, ওএমআর ইত্যাদি বিষয়-সংক্রান্ত পরীক্ষা-পরবর্তী কাজ দ্রুত শেষ করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...