Friday, May 1, 2026

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Date:

Share post:

শনিবার রাজ্যের জেলায় জেলায় ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। অশান্তির আশঙ্কায় আগেভাগেই প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী (Centra Force) এসে পৌঁছেছে বাংলায়। এদিন সকাল থেকে বসিরহাট, স্বরূপগঞ্জ, বনগাঁ, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখা গেল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ জেলায় ৪ সিনিয়র IPS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।

এদিন বেলা ১১ টার পর থেকে বিভিন্ন জেলায় জেলায় চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। যদিও অনলাইনে এখনও পর্যন্ত এই তালিকা দেখা যাচ্ছেনা। কমিশন (ECI) সূত্রে খবর ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। তালিকা বেরোলেও, SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। সকাল থেকেই সীমান্তবর্তী এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর। স্বরূপনগরে আবার বাহিনীর সঙ্গে রয়েছে পুলিশও। বাগদার আষারু বাজার ও বাগদা বাজারেও রুটমার্চ করল বাহিনী। বসিরহাট থানা থেকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। নদিয়ার তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। রবিবার থেকে জেলায় জেলায় টহল দেওয়া শুরু হবে।

মালদহ, কৃষ্ণনগর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, কোচবিহারে পাঠানো হল ৪ সিনিয়র আইপিএসকে। অজয় নন্দা মালদহ জেলার নিরাপত্তার দায়িত্বে আছেন, গৌরব শর্মার উপর দায়িত্ব থাকছে নদিয়া পুলিশ জেলার নিরাপত্তার। রশিদ মুনির খানের হাতে থাকছে মুর্শিদাবাদ এবং সুনীল কুমার যাদবের কোচবিহারের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পড়েছে।

 

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...