Friday, May 1, 2026

চূড়ান্ত ভোটার তালিকায় ভবানীপুরে বাদ ৪৭২১১ নাম? দুই কলকাতা মিলে সংখ্যাটা কত

Date:

Share post:

চূড়ান্ত ভোটার তালিকায় সবার নজর কলকাতায় (Kolkata)। কারণ, সেখানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের কেন্দ্র। মূল নজর ভবানীপুর বিধানসভায় (Bhawanipur Assembly)। কারণ সেটি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সভানেত্রীর বুধ। কমিশন সূত্রে খবর, সেখানে বাদ পড়েছে ৪৭২১১ জনের নাম।

SIR-এর আগে ভবানীপুর বিধানসভা (Bhawanipur Assembly) কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন। খসড়া তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪৪৭৭০ ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকা মিলিয়ে বাদ পড়েছে ৪৭১১১জনের নাম। ভবানীপুরে এখনও ভোটারের নাম বিচারাধীন রয়েছে। ফলে ভবানীপুর কেন্দ্রে নাম বাদের সংখ্যা আরও বাড়তে পারে৷

কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতা থেকে মোট ২১৯২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন ভোটারের নাম পড়ায় সংখ্যা দাঁড়িয়ে ২১৬০০০-তে।

উত্তর কলকাতায় বাদ গিয়েছে ৪০৭০০০ ভোটারের নাম। এর মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৩৯০০০০। শুনানির পরে বাদ যায় ১৭ হাজার ভোটারের নাম।
আরও খবরচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

উত্তর-দক্ষিণ মিলিয়ে কলকাতা থেকে মোট বাদ গিয়েছে প্রায় ৬২৬০০০ ভোটারের নাম। কলকাতার বিভিন্ন এলাকায় অ্যাডজুডিকেশন রয়েছে। অ্যাডজুডিকেশনে ভবানীপুর – ১৪১৭৪ জন, রাসবিহারী – ৮১৫৭ জন, বালিগঞ্জ – ২৩৯৬৮ জন ও কলকাতা বন্দর – ৩২৩৭৮ জন রয়েছেন। ফলে সাপ্লিমেন্টারি তালিকায় আরও কয়েকটি ভোটারের নাম জুড়তে পারে।

Related articles

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...