Friday, May 1, 2026

নায়িকার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিজয়! বিবাহ বিচ্ছেদের মামলা অভিনেতা-পত্নীর

Date:

Share post:

দক্ষিণ ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে যখন এক বিজয়ের হৈ হৈ করে বিয়ে হচ্ছে, তখন আরেক বিজয়ের দাম্পত্য ভাঙতে বসেছে। প্রথমজন বিজয় দেবেরকোণ্ডা, দ্বিতীয়জন বিজয় থালাপতি (Vijay Thalapathy) । জনপ্রিয় দক্ষিনী অভিনেতার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেছেন তাঁর স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম (Sangeetha Sornalingam)।

বর্তমানে রাজনৈতিক নেতা হিসেবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। পাশাপাশি সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাঁর স্ত্রী অভিনেতার বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতার অভিযোগ এনেছেন। সংগীতা জানিয়েছেন, ২০২১ সাল থেকেই তাঁদের দাম্পত্যে দূরত্ব বাড়তে শুরু করে। তিনি জানতে পারেন যে বিজয়ের জীবনে এক অভিনেত্রীর আগমন হয়েছে। অহেতুক বিতর্ক চান না বলে অবশ্য সেই নায়িকার নাম প্রকাশে আনেননি অভিনেতা পত্নী। তবে তাঁর অভিযোগ ওই অভিনেত্রীর সঙ্গে বিজয়ের যেভাবে মেলামেশা করছিলেন সেটা তাঁর কাছে যথেষ্ট মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপরই দুজনে এক বাড়িতে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ২৭ বছরের বৈবাহিক জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। কিন্তু বিজয় যেভাবে পরকীয়া করছেন তাতে এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনও অর্থ হয় না বলেই মনে করছেন অভিনেতার স্ত্রী।তিনি আরও অভিযোগ করেন, শুরুতে বিজয় নাকি আশ্বাস দিয়েছিলেন যে ওই সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক চলতে থাকে, যার ফলে তিনি মানসিক নির্যাতন, অবহেলা এবং সামাজিক মাধ্যমে অপমানের শিকার হয়েছেন। এরপরই চেনাগালপাট্টু জেলার কাছে একটি ফ্যমিলি কোর্টে সংগীতা পিটিশন দায়ের করেছেন বলে খবর। আগামী ১০ এপ্রিল ডিভোর্স মামলার শুনানি হবে বলে জানা গেছে। থালাপাতি বিজয়ের তরফে অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...