Friday, May 1, 2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

Date:

Share post:

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পরিস্থিতির দিকে নজর রাখছেন পরিচালক। রাজের কথায়, “এখনই প্যানিক করছি না দু-একটা দিন দেখছি আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ছেলে ইউভানের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় শনিবার দুবাই বেড়াতে যান টলিউডের লেডি সুপারস্টার। কিন্তু যেভাবে রাত থেকে পরিস্থিতি দ্রুত ভয়ংকর আকার ধারণ করেছে তাতে নায়িকার ফিরে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শুভশ্রী আপাতত তাঁর বন্ধুর বাড়িতেই আছেন। এখনই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা বা সরকারি সাহায্যের দিকে যেতে চাইছেন না তিনি। যেহেতু এই মুহূর্তে শয়ে শয়ে বিমান বাতিল করা হয়েছে তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন রাজ (Raj Chakraborty)। ইয়ালিনি আপাতত কলকাতায় বাবার সঙ্গেই রয়েছে।

Related articles

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...