Thursday, June 25, 2026

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

Date:

Share post:

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে যে বিপুল সংখ্যক মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে নির্বাচন কমিশন তার একটা বড় কোপ পড়েছে রাজ্যের তফশিলি জাতি ও উপজাতির (SC ST) মানুষের উপর। তার প্রতিরোধের পাশাপাশি নির্বাচনের আগে তফশিলি জাতি-উপজাতি জনগোষ্ঠীর মধ্যে কীভাবে প্রচার, তা নিয়ে পথ নির্দেশ করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকালেই নজরুল মঞ্চে আয়োজিত হবে তাঁর ‘তফশিলির সংলাপ’ (Tapshilir Sanglap) সমাবেশ।

এ রাজ্যে তফশিলি সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের যেসব কাজ করেছে তালিকা-সহ মানুষের কাছে তা তুলে ধরবেন দলের নেতা-কর্মীরা। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফসিলিদের ওপর যেসব ভয়ঙ্কর অত্যাচার, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে পরিসংখ্যান-সহ তাও তুলে ধরা হবে। বিজেপি শাসিত রাজ্যে এইসব মানুষের কী ভয়ানক অবস্থা তার সঙ্গে পরিচয় করানো হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তফশিলির সংলাপ অনুষ্ঠান থেকে।

রাজ্যের সব জেলা ও ব্লক থেকে নেতা-কর্মীরা আসবেন এই কর্মসূচি বুঝে নিতে। এই ‘তফশিলির সংলাপ’ (Tapshilir Sanglap) কর্মসূচি মাঠে ময়দানে নেমে কীভাবে পালন করতে হবে তা বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে এলাকার বিধায়ক-সাংসদদের কী ভূমিকা হবে তাও জানিয়ে দেওয়া হবে। শুধু জানিয়ে দেওয়াই নয়, এই কর্মসূচি ঠিকমতো পালন করা হচ্ছে কি না সেদিকেও নজর রাখবে দল। নিয়ম করে নেওয়া হবে রিপোর্ট।

আরও পড়ুন : আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ৬ মাস আগে থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে দলের যে সৈনিক থাকবে না, দলও তার সঙ্গে থাকবে না। ফলে সোমবারের সমাবেশে বিরাট সংখ্যায় তফশিলি জাতি ও উপজাতির নেতৃত্বের উপস্থিতি প্রত্যাশা করছে তৃণমূল। সেই সঙ্গে দলনেতা অভিষেকের সামনে আগামীর শপথ নেওয়ার জন্যও প্রস্তুতি নেবেন তাঁরা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...