Saturday, June 20, 2026

পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের জন্য বৈঠক: নিরাপত্তায় জোর মোদির

Date:

Share post:

ইরানের ওপর ইজরাইল ও আমেরিকার যৌথ হানায় প্রভাব পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। একদিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ দাবি করে ইউএই, সৌদি আরব, কাতারের মতো দেশে হামলা চালিয়েছে ইরান (Iran)। অন্যদিকে হামাস দমনের দাবি তুলে লেবাননে হামলা ইজরায়েলের। এই পরিস্থিতিতে মুহুর্মুহু ভারতে আছড়ে পড়ছে পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয় নাগরিকদের (Indian citizens) বার্তা। ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সংশ্লিষ্ট সব দফতরকে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন।

ইরান, সৌদি আরব, আরব আমির শাহিসহ একাধিক দেশে স্থায়ীভাবে বহু ভারতীয় নাগরিক কর্মসূত্রে বাস করেন। আবার অনেকেই ডাক্তারি পড়তে পশ্চিম এশিয়ার দেশে যান। চলতি সময়ে বহু মানুষ পর্যটক হিসাবেও পশ্চিম এশিয়ার একাধিক দেশে গিয়ে আটকে পড়েছেন। বিভিন্ন মাধ্যমে তাঁরা ভারত সরকারের কাছে সুস্থভাবে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন।

এই পরিস্থিতিতে রবিবার রাতে নিরাপত্তা কমিটির মন্ত্রিসভার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের আধিকারিক থেকে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আলোচনা হয় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানানো হয়, আটকে পড়া ভারতীয় নাগরিকদের সাহায্য করতে সব দফতর ও বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের (Indian citizens) সঙ্গে যোগাযোগ করে তাঁদের যথাযথ সাহায্য করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে ভারতীয় নাগরিকদের সাহায্যের পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া শুরু হয়েছে ভারতের তরফে।

ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আবেদন জানানো হয়।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...