Thursday, June 18, 2026

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

Date:

Share post:

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায় গুরুতর জখম আরও ৩ পুলিশ কর্মী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। লরিটিকে আটক করা হলেও চালক এখনও পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরো পড়ুনঃ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

সোমবার রাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন চার পুলিশ কর্মী। পুলিশ ভ্যানে করে পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতা থানার দিকে যাচ্ছিলেন তাঁরা। থাক বাঁকুড়া এলাকায় হঠাৎই উল্টো দিক থেকে এসে ধাক্কা মারে একটি লরি। ঘটনার জেরে রাস্তা থেকে ছিটকে পড়ে পুলিশ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক পুলিশ কর্মীর। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তিন পুলিশ কর্মীকে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে এই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...