Wednesday, May 6, 2026

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

Date:

Share post:

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার নেতানিয়াহুর দেশে হামলার দাবি ‘হিজবুল্লা’র। একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে। সৌদি আরবে আমেরিকান দূতাবাসে ইরানি হামলার পর সে দেশ থেকে মার্কিন কর্তাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কুয়েতে ইরানি হামলায় নিহত মার্কিন সেনাদের নাম প্রকাশ করেছে পেন্টাগন। আমেরিকার পাল্টা হামলায় ইরানে শিশু-কিশোরদের নির্বিচারে মৃত্যু।

ইরানে (Iran) ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানে (Iran-Israel-US Strikes) পঞ্চম দিনে বুধবার সকালে জেরুজালেম থেকে বিস্ফোরণের শব্দ এসেছে, এখনও মেলেনি বিস্তারিত তথ্য। সৌদির প্রতিরক্ষা মন্ত্রক খারজ শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে। লেবাননে ইজরায়েলি সেনা নতুন করে হামলা চালিয়েছে বলে খবর।মঙ্গলবার সংঘর্ষ চতুর্থ দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, দুবাইতে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সমস্ত কর্মী “নিরাপদ”।

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...