Thursday, March 5, 2026

ভোটার তালিকা থেকে নাম বাদ! মানসিক আঘাতে ৮ মৃত্যু, শোকের ছায়া ডেবরা-ভাঙড়ে 

Date:

Share post:

ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রান্তে উঠে এল মর্মান্তিক ছবি। প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা ও এসআইআর সংক্রান্ত অনিশ্চয়তার মাঝে মানসিক চাপে প্রাণ হারানোর অভিযোগে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডেবরা ৫/২ অঞ্চলের ডেবরা পশ্চিম বুথ (পোলিং স্টেশন ১০৫)-এর বাসিন্দা কৃষ্ণ পাল ও তাঁর ছেলে দীপাঞ্জন পাল দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হয়েও সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি। অভিযোগ, শুনানির নোটিশ পেয়ে সমস্ত বৈধ নথি নিয়ে হাজির হওয়া সত্ত্বেও তালিকায় তাঁদের নামের উপর ‘ডিলিট’ চিহ্ন দেওয়া ছিল। পরিবারের দাবি, এই অপমান ও চরম মানসিক আঘাত সহ্য করতে না পেরে কৃষ্ণ পাল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

একই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছে ভাঙড়ে থেকে। সেখানে বাবুর বাজারের বাসিন্দা প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় (৪৮)-এর মৃত্যুর খবর মিলেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশের পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে মোট ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাগুলিকে ঘিরে প্রশাসনিক ভূমিকা ও এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে আরও মানবিক ও সতর্ক পদক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন – শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...