Wednesday, May 6, 2026

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। ভিডিও বার্তায় তিনি জানালেন, যাঁরা ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন তাঁদের সকলের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে তাঁর তরফে। যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের কথা অভিনেতার কাছে পৌঁছে দিতে পারলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সোনু (Sonu Sood)।

কখনও কোভিড মহামারীকালে তো কখনও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাঞ্জাবের বন্যায় গরিবের মসীহা হয়ে বারবার মানুষের বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছে গেছেন এই বলিউড অভিনেতা (Bollywood actor)। ফিল্মি ক্যারিয়ার গ্রাফ খুব একটা ভালো না হলেও, ভালো মনের মানুষ হিসেবে সকলের কাছে এক আলাদা জায়গা করে নিতে পেরেছেন সোনু। উত্তপ্ত পরিস্থিতির মাঝে তার ভিডিও বার্তার প্রশংসা নেটপাড়ায়।অভিনেতা লিখেছেন,’যুদ্ধের জন্য বহু পর্যটক দুবাইতে আটকে পড়েছেন৷ যদি আপনি এমন কাউকে জানেন, যাঁর থাকার কোনও জায়গা নেই, আমরা তাঁদের জন্য বিনামূল্যে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। কোনও জাতিভেদ নেই। কোনও শর্ত নেই৷ কেবলমাত্র মানবিকতা৷ যদি আপনার সাহায্য লাগে, ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করুন।’

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...