Friday, May 8, 2026

সৌরভের ভূমিকা বদল, দাদা এবার ‘সুপার বস’

Date:

Share post:

টিভির পর্দায় দাদাগিরি অতীত, সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav ganguly) এবার বিগ বস। আগামী কয়েক মাস পরেই একটি বেসরকারি চ্যানেলে রিয়ালিটি শো- র সঞ্চালনায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে।

টিভির পর্দায় সৌরভ Sourav ganguly)পরিচিত মুখ। এবার অবশ্য দাদার ভূমিকা বদল হচ্ছে।
একটি বেসরকারি চ্যানেলের রিয়ালিটি শো এর সঞ্চালক হিসাবে দেখা যাবে সিএবি সভাপতিকে।এবার আর প্রশ্ন উত্তরের খেলা নয় ঘরে বাইরে সৌরভকে সামলাতে হবে তারকাদের । তারই জমকালো ঘোষণা হল ইডেনে। এর আগেও দেড় দশক বেশি সময় তিনি একটি বেসরকারি চ্যানেলে কুইজ প্রতিযোগিতার সঞ্চালক হিসাবে কাজ করেছে। এবার অবশ্য রিয়েলিটি শো এর ফরম্যাট ভিন্ন ।চার বছরের চুক্তিতে তিনি নতুন চ্যানেল যোগদান করেছেন। সূত্রের খবর টাকার অঙ্ক আকাশ ছোঁয়া

এদিন, ইডেনের ২২ গজের ব্যাট হাতে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।শুক্রবার একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে ভিন্ন মেজাজে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। ক্রিকেট প্রশাসনের ব্যস্ততা সত্বেও ২২ গজে নামলে একইরকম ছন্দে থাকেন তিনি। শুক্রবার মায়াবী ইডেনে ফের একবার বাপি বাড়ি যা শটে মাতিয়ে দিলেন মহারাজ।

বুধবারই ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সফলভাবেই বিশ্বকাপ সম্পন্ন করেছে সিএবি নতুন চ্যানেলে যোগদান করে সিএবি সভাপতি বলেন, ” আমি সবসময় নতুন কিছু করতে পছন্দ করি নতুন কিছু না করলে শেখা যায় না আমি সেটাই চেষ্টা করি।”

ইডেনে এই অনুষ্ঠান উপলক্ষে টলিউড তারকাদের ঢল নেমেছিল।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...