Thursday, May 7, 2026

বিচারাধীন তালিকায় নাম! আত্মঘাতী যুবক, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

Date:

Share post:

এসআইআর-আতঙ্কে (SIR stress) মৃত্যু মিছিল অব্যাহত। শুক্রবার এল দুই মৃত্যুর খবর। কোচবিহারে বিষ খেয়ে আত্মঘাতী যুবক। নাম সামিনুর মিঞা। অন্যদিকে, নদিয়ার (Nadia) কল্যাণীতে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধার। নাম এতোয়ারি মাহাত। কোচবিহারের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, নাম বিচারাধীন তালিকায় থাকায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় কোচবিহার দুই ব্লকের বাসিন্দার নাম সামিনুর মিঞা (৩০)-এর। জানা গেছে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে বুধবার থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন তাতে সামিনুরের নাম ছিল বিচারাধীন। কিছুদিন থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ও বিএলওকে বারংবার এ-ব্যাপারে জানিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। ভাই জাভেদ মিঞা বলেন, নাম বিচারাধীন হওয়ায় গত কয়েকদিন থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দাদা, স্বাভাবিকভাবে কথা বলছিলেন না। বুধবার আচমকা বিষ খেয়ে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করবে তা তাঁরা স্বপ্নেও ভাবেননি। এরপর পরিবারের আত্মীয়-স্বজন ও পাড়াপড়শিরা কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে ভর্তি করে। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। এসআইআর নিয়ে আতঙ্কে বিষ খেয়েছিল দাদা। কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে বলেন, ভোটার তালিকায় নাম বিচারাধীন হওয়ার জন্য আরও এক প্রাণ হারিয়ে গেল। এসআইআর নিয়ে আতঙ্কে এই মৃত্যু হল।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...