Sunday, May 10, 2026

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

Date:

Share post:

গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বড় কোনও বাংলা ছবি (Bengali Movie) না থাকায় বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে শো বন্ধ রাখতে হয়েছে সিনেমা হল মালিকদের। টলিউডের (Tollywood) ক্যালেন্ডার অনুযায়ী উৎসবের মরশুমে এবং বিশেষ বিশেষ দিনে হাইবাজেট ছবি মুক্তি পাওয়ার কথা। সেরকমই একটা সময় হল গরমের ছুটি (Summer Vacation)। গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালীন বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস (Windows Production House)। গত বছরেও এই সময় মুক্তি পেয়েছিল ‘আমার বস’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)ও নন্দিতা রায় (Nandita Roy), এবারেও মে মাসে নিজেদের ছবি রিলিজ করতে চলেছেন। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward)। আরও একটা ব্লকবাস্টারের আশা পরিচালকেদ্বয়ের অনুরাগীদের। তবে এবার আর একা আধিপত্য করার সুযোগ পাবে না উইন্ডোজ। গ্রীষ্মকালীন স্লটে বক্স অফিসে জোর টক্কর দিতে আসছেন সুপারস্টার জিৎ (Jeet)। সিনেমার নাম ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'(KBBKBD)। মে মাসের ২৯ তারিখেই বহু প্রতীক্ষিত এই ছবির সিনে পর্দায় আসার ঘোষণা হয়ে গেছে।

উইন্ডোজের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ২০২৬-এ তাদের একাধিক রিলিজ ঘিরে বাংলার সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে। গরমের ছুটি মানেই বাংলা সিনেমার পর্দায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার উপহার। বিগত কয়েক বছরের তালিকা দেখলে খুব সহজেই বোঝা যায় যে মে মাসেই ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’ থেকে ‘হামি’, ‘বেলাশুরু’, ‘কণ্ঠ’র মতো একগুচ্ছ সুপারির ছবি উপহার দিয়েছে উইন্ডোজ। এবার সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), রাইমা সেন (Raima Sen), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), রজতাভ দত্ত, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), অনন্যা চট্টোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলিদের মতো একঝাঁক তারকাদের নিয়ে আসতে চলেছে গোয়েন্দা গল্প। অন্যদিকে দেবের (Actor Dev) সঙ্গে পুজোয় সিনেমা মুক্তির দরকষাকষিতে না গিয়ে গরমের ছুটির সময়কালকে বেছে নিয়েছেন অভিনেতা প্রযোজক জিৎ (Jeet)। স্ক্রিনিং কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা (Tollywood screening committee meeting), বৈঠকের পর পুজোর স্লট ছেড়ে চলতি বছরের মে মাসে বহু প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটিকে দর্শকের সামনে নিয়ে আসছেন টলিউডের ‘বস’। দীর্ঘদিন পর জিতের সিনেমা ঘিরে তার অনুরাগীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিৎ (Jeet) রিয়েল লাইফে খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা না হলেও দুজনের মধ্যে যোগাযোগ বেশ ভালো। অন্যদিকে অভিনেতা দেবের (Dev) সঙ্গেও জিতের সম্পর্কে বিশেষ কোনও গসিপ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ‘খাদান’ অভিনেতাকে জায়গা ছেড়ে দিয়ে হঠাৎ করে ‘বহুরূপী’ বন্ধুর সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে নামলেন কেন জিৎ?

এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে প্রযোজক-অভিনেতা বলেন,  “আমার ছবির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি ভাল শো কেসিং চাই। পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ করলে আমার ছবি সেরকম শো পেত না। আর শো না পেলে দর্শকই বা দেখবেন কীভাবে? স্বাধীনতা দিবসেও সেটাই হত। এজন্যই আমরা ঠিক করেছি, গরমের ছুটিতেই আসবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়া সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে কী, অন্য ছবিগুলির ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু নয়। কারণ ‘KBBKBD’ যতটা বড় মাপের ছবি, অন্য ছবিগুলো কিন্তু সেই মাপের নয়।” হল মালিকরা মনে করছেন এই মুহূর্তে ভালো বাংলা ছবির বড়পর্দায় আসা দরকার তাতে সবদিক দিয়েই উন্নতি হবে ইন্ডাস্ট্রির। সেখানে দাঁড়িয়ে দর্শক কোন ছবি বেশি দেখবেন কোনটা কম সেটা সম্পূর্ণভাবেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলা ছবি না থাকার কারণে হল বন্ধ করে দেওয়ার মতো যে ঘটনা সম্প্রতি ঘটেছে, আশা করা যায় আগামী বেশ কয়েকটি বিগ বাজেট সিনেমা মুক্তিতে সেই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...