Friday, May 1, 2026

“আসুন মোকাবিলা করি!” মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদির পোস্ট (Post) নিজের এক্স হ্যান্ডেলে রি-পোস্ট করে তৃণমূলের সেনাপতি লেখেন, “যখন পুরো সরকার বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে”। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লেখেন, “আসুন মোকাবিলা করি!”

শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেন, যে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার কোনও সদস্য বা কোনও প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তা উপস্থিত ছিলেন না। এর মোক্ষম জবাব ধর্মতলার ধর্না মঞ্চ থেকে দেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেও আবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।”

আর এই পোস্টের পাল্টা তীব্র আক্রমণ করেন অভিষেক। মোদির পোস্ট রিটুইট করে তিনি লেখেন,
“পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি + ইসিআই + ইডি + আইটি + সিবিআই + এনআইএ + সিএপিএফ + রাজ্যপাল + ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী + ১০ জন মুখ্যমন্ত্রী + প্রধানমন্ত্রী + শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জি + গোদি মিডিয়া।
যখন পুরো সরকার বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলা আরও শক্তিশালী হয়ে ওঠে।” পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক লেখেন, “আসুন মোকাবিলা করি!”

বাংলায় রাজনৈতিকভাবে জমি দখল করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্য সরকার তথা শাসকদলকে চাপে ফেলতে চাইছে কেন্দ্রের মোদি সরকার- এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছে তৃণমূল। এদিনের পোস্টে তার সঙ্গে রাজ্যপাল, বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও শ্রদ্ধেয় রাষ্ট্রপতিকেও এক বন্ধনীতে নিয়ে এসেছেন অভিষেক। এদের সঙ্গে যোগ করেছেন গদি মিডিয়াকেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বাংলাকে এইসব শক্তি দিয়ে আক্রমণ করতে চাইছে বিজেপি। তবে অভিষেকের বিশ্বাস, এই আক্রমণের সামনে আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে বাংলার মানুষ।

আরও পড়ুন- ”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...