Thursday, June 18, 2026

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

Date:

Share post:

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে হাতিয়ার করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কুৎসা করেছিলেন, তার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী। প্রটোকল ভঙ্গের যে অভিযোগ তুলে বিজেপি সরব হয়েছে, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, প্রথা মেনেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়েছে এবং কোনও বিধিভঙ্গ হয়নি। উল্টে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে কালিমালিপ্ত করছে বলে সরব হয়েছেন তিনি।

শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত না থাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ সম্বোধন করে দ্রৌপদী মুর্মু আক্ষেপের সুরে বলেন, “মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি বা কোনও মন্ত্রী আসেননি।” রাষ্ট্রপতির এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির এই বেদনা ভারতের মানুষের মনে দুঃখ দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার সাঁওতাল সংস্কৃতিকে হালকাভাবে দেখছে।

প্রধানমন্ত্রীর এই আক্রমণের মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, “বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল শিলিগুড়িতে তাঁদের সম্মেলনে মাননীয়া রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে এই অনুষ্ঠানের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে রাষ্ট্রপতি সচিবালয়কে লিখিতভাবে অবহিত করা হয় এবং ফোনেও বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের আধিকারিকরা গত ৫ মার্চ সভাস্থল পরিদর্শন করেন। সেখানেও তাঁদের এই বিষয়ে জানানো হয়। তারপরও এই কর্মসূচি নির্ধারিত দিনে বহাল রাখা হয়।”

পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সম্মানীয় রাষ্ট্রপতি শিলিগুড়িতে পা রাখার পর প্রোটোকল মেনেই সেখানে যান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার। প্রথা মেনেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা ও বিদায় জানানো হয়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর তরফে স্বাগত জানানো বা মঞ্চে থাকার কোনও পরিকল্পনাই ছিল না। জেলা প্রশাসন সেখানে উপস্থিত থাকায় প্রোটোকল ভাঙার প্রশ্নই ওঠে না।” এরপরই সুর চড়িয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিজেপি নিজেদের দলীয় স্বার্থে দেশের সর্বোচ্চ পদকে অসম্মান ও অপব্যবহার করছে। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন- “আসুন মোকাবিলা করি!” মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

_

_

_

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...