রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুটো নাগাদ তাঁর সভা শুরু হবে বলে জানা গেছে। এই মাঠে বিজেপির সভায় দিল্লির নেতা থেকে বাংলার গদ্দাররা মিথ্যাচার করে গেছেন। পাল্টা জবাব দিতে তৈরি অভিষেক। রেকর্ড ভিড়ের আশা তৃণমূলের (TMC) কর্মী সমর্থকদের।


দুয়ারে বিধানসভা নির্বাচন। আজ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। অপরিকল্পিত এসআইআর (SIR) ,থেকে শুরু করে বাংলার বরাদ্দ আটকে বারবার এরাজ্যের মানুষকে টার্গেট করতে চাইছে বিজেপি। প্রথম থেকেই প্রতিবাদে সরব তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া সহ একাধিক ইস্যুতে আজ বিজেপিকে যোগ্য জবাব দেবেন অভিষেক, আশাবাদী ঘাসফুলের সমর্থকরা। সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

–

–

–

–

–

–

–

–


