Thursday, June 25, 2026

মেয়েদের ভোট কাটার চক্রান্ত! নারী দিবসে ‘ভয় পাওয়া’ বিজেপির বিরুদ্ধে সরব চন্দ্রিমা

Date:

Share post:

নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিায় চালু করেছে তাতে গোটা দেশেই চরম আতঙ্কে মহিলারা। বিহারের পরে বাংলাতেও তা প্রমাণিত। আদতে এসআইআরে (SIR) বাংলার মহিলাদের ভোট কাটার যে চক্রান্ত বিজেপি নির্বাচন কমিশনকে (Election Commission) দিয়ে করেছে, তা তাদের ভয়েরই প্রতিফলন। ধর্মতলায় বাংলা-বিরোধী বিজেপির গণতন্ত্র হরণের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ (dharna mancha) থেকে এভাবেই সরব হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

নারী দিবসে যেখানে বাংলায় নারীদেরই সমাজে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে সরব চন্দ্রিমা। তিনি প্রশ্ন তোলেন, একটা প্রক্রিয়া চলছে – মেয়েদের ভোট কাটতে হবে। ভয় পেয়েছে তাই মেয়েদের ভোট কাটতে হবে। বেছে বেছে কেন মেয়েদের, সংখ্যালঘু মেয়েদের টার্গেট কেন করা হচ্ছে। মেয়েদের পদবী (surname) বিয়ের পরে বদলাতে পারে। তাহলেই তাঁদের কেটে দিতে হবে?

যেভাবে কাজ করছে নির্বাচন কমিশন (Election Commission), তাতে যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে বাংলার মেয়েদের, তাও ব্যাখ্যা করেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। সেখানেও তাঁর প্রশ্ন, এত লোককে অ্যাডজুডিকেশনের (adjudication) মধ্যে রেখেছে। তার মধ্যে মেয়েরা বড় সংখ্যায় রয়েছে। তাঁদের মানসিক কষ্ট দেওয়ার রাস্তা তৈরি করেছেন। গণতন্ত্র এমনটা বলে না। কে নাগরিক আর কে নাগরিক না সেটা নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়ার কথা না।

আরও পড়ুন : রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখে অসম্মান! প্রধানমন্ত্রীকে সংবিধান প্রশ্নে জবাব মুখ্যমন্ত্রীর

আদতে নির্বাচনের আগে শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলেই যে কোনও ইস্যুতে বিজেপি বাংলাকে অপমান করার চেষ্টা করছে, ধর্না মঞ্চ থেকে এমন অভিযোগও তোলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে দাবি করেন, মুখ্যমন্ত্রীর অপমানের জবাব বাংলার মহিলারাই দেবেন।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...