Sunday, May 10, 2026

ধর্নামঞ্চে প্রতিবাদী গান পর্ণাভর: গলা মেলালেন তৃণমূল সভানেত্রী, আপ্লুত গায়ক

Date:

Share post:

ধর্মতলার ধর্নামঞ্চে গান গাইতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে গলা মেলানোর পর আবেগাপ্লুত হয়ে পড়লেন গায়ক পর্ণাভ বন্দ্যোপাধ্যায় (Parnabha Banerjee)। তিনি জানান, ধর্নামঞ্চে গান গাওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন, যা তাঁর কাছে এক বিশেষ অভিজ্ঞতা। পর্ণাভ বলেন, স্কুলজীবন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর কথায়, “ক্লাস এইট-নাইন থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছি। তখন খড়দা এলাকায় সংগঠন তেমন শক্তিশালী ছিল না। সেই সময় সৌগত রায়ের সঙ্গে একটি অটোতে করে প্রচারও করেছি।” আরও পড়ুন: নরেন্দ্র মোদিরা কয় ভাই: লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কারণ তুলে বিস্ফোরক দেবাংশু

তিনি আরও বলেন, দলনেত্রী যখনই আন্দোলনের ডাক দিয়েছেন, তখনই তিনি পাশে দাঁড়িয়েছেন। নোটবন্দি, এনআরসি বা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ঘিরে বিতর্ক—বিভিন্ন আন্দোলনে তিনি গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এদিন ধর্নামঞ্চে তিনি ‘ব্যর্থ প্রেমের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ গানটি পরিবেশন করেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে গলা মেলান। এই মুহূর্তের কথা উল্লেখ করে পর্ণাভ বলেন, “সত্যিই আমি আপ্লুত। দিদির সঙ্গে একসঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...