Sunday, May 10, 2026

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

Date:

Share post:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি জানিয়েছেন, ভারতে আসার আগেই ছেলের পরামর্শে তিনি ‘ধুরন্ধর’ ছবিটি দেখেছেন। তিনি জানিয়েছেন এই ছবিতে যে যুক্তিসম্মত সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রেক্ষাপট আছে সেটা তাঁকে মুগ্ধ করেছে। তিনি ছবিটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির জন্য অপেক্ষা করছেন সেই কথাও জানাতে ভোলেন নি।

স্টাব জানিয়েছেন, ‘’ভারতে আসার ঠিক আগেই আমার ছেলে আমায় বলেছিল এই ছবিটি দেখতে। আমি সেটা দেখেছি এবং গল্পের সাথে আমিও একাত্ম হয়ে গিয়েছিলাম। চরম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই দেখে আমার ভীষণ ভাল লেগেছে। ১৯ মার্চ সিক্যুয়েলটি দেখার জন্য আমি অপেক্ষা করে আছি।’’ উল্লেখ্য, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। গত শনিবার থেকে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। এবং নিঃসন্দেহে প্রথম কয়েকদিনেই রেকর্ড গড়ছে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারত জুড়ে সব ভাষা মিলিয়ে প্রায় ১২.২৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। ব্লক বুকিং ধরলে প্রায় ১৮.১ কোটি টাকা ছুঁয়েছে। উত্তর আমেরিকাতেও এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য ৩৮,৫০০-এর বেশি টিকিট বিক্রি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫.১৫ কোটি টাকা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে- জাসকিরাত এবং হামজ়া। অর্জুন রামপাল, আর.মাধবন এবং সঞ্জয় দত্ত তাঁদের পুরনো চরিত্রেই ফিরছেন। এবার এই ছবির সিক্যুয়েল প্রথম ভাগের রেকর্ড ভাঙতে পারে কিনা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন – ‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...