Monday, May 11, 2026

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

Date:

Share post:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায় পড়েছেন গৃহস্থালী থেকে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীরা, অন্যদিকে জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই অটো ভাড়া বেড়েছে। এবার গ্যাস সংকটের সরাসরি প্রভাব এসে পড়ল ভারতীয় রেলে। IRCTC-র তরফে বিজ্ঞপ্তি জারি করে ফুড কোর্ট (Food Court) এবং ‘জনআহার’ রেস্তোঁরাগুলিকে গ্যাস সিলিন্ডারের পরিবর্তে বিকল্প পদ্ধতিতে রান্না করা নির্দেশ দেওয়া হয়েছে।

এলপিজি (LPG crisis) জোগান সংকটের জেরে এবার রেলের ক্যাটারিং ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরসিটিসির নির্দেশিকা অনুযায়ী-

  • • স্টেশনগুলির খাবার বিক্রেতাদের এখন থেকে মাইক্রোওয়েভ ও ইনডাকশন ব্যবহার করে রান্না করার দিকে জোর দিতে বলা হয়েছে।
  • • ক্যাটারারদের পর্যাপ্ত পরিমাণ রেডি টু ইট বা প্রস্তুত খাবারের মজুত রাখতে হবে।
  • • এই তালিকায় প্যাকেটজাত খাবার, স্যান্ডউইচ, ইনস্ট্যান্ট মিল, স্ন্যাকস ও অন্যান্য দ্রুত পরিবেশনযোগ্য খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ হলেও যাতে যাত্রীদের কাছে সহজে পরিবেশনযোগ্য এই ধরনের খাবার দেওয়া যায় তাই স্টক বাড়াতে হবে।
  • • যেসব ক্যাটারিং ইউনিটে এলপিজি ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বা গ্যাস সরবরাহ ব্যাহত হবে, সেই ইউনিটগুলিকে অবিলম্বে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে জানাতে হবে।

সূত্রের খবর রেলওয়ে স্টেশনগুলিতে থাকা ফুড স্টল, কিয়স্ক ও ছোট রেস্তোরাঁগুলিকে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে ইনডাকশন ব্যবহার শুরু হয়েছে বলেও জানা গেছে।

 

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...