Wednesday, March 11, 2026

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

Date:

Share post:

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া গ্যাসের জন্য আবার লাইনে দেশের সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে অবশেষে সাংবাদিক বৈঠক করে তথ্য পেশ করে দায় সারার চেষ্টা কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas)। দাবি করা হল, যে প্রক্রিয়ায় ভারতে ঘরোয়া গ্যাসের (domestic gas) সরবরাহর চলছে তা অত্যন্ত স্বাভাবিক। তাতে গ্যাস বুকিংয়ের (gas booking) আড়াই দিনের মধ্যে বাড়িতে গ্যাস পৌঁছে যাওয়া সম্ভব।

প্রাকৃতিক গ্যাসের কারণে এলপিজি (LPG) সরবরাহে সমস্যার জেরে সংসদে বারবার কেন্দ্রের সরকারের অবস্থান ও আলোচনা দাবি করেছে বিরোধী সাংসদরা। কিন্তু সেই পথে না গিয়ে সাফাইয়ের ভঙ্গিতে সাংবাদিক বৈঠক করে দায় সারল মোদি সরকার। যে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না মন্ত্রী নিজেও। বুধবার সেই সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হয়, ভারতের সামগ্রিক প্রাকৃতিক গ্যাসের ৬০ শতাংশ আমদানি করা হয়। তার মধ্যে ৯০ শতাংশ আসে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে। সেই সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যে সেই সব সরবরাহ বন্ধ রয়েছে, তা স্পষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারির বক্তব্যে।

চলতি অস্থিরতার মধ্যে বিভিন্ন উপাদান থেকে এলপিজি তৈরিতে ছাড় দিয়েছে কেন্দ্র। ফলে সামগ্রিকভাবে ২৫ শতাংশ এলপিজি উৎপাদন বেড়েছে বলেও দাবি করেন জয়েন্ট সেক্রেটারি। যদিও তার প্রতিফলন দেশের সাধারণ মানুষের জীবনে যে পড়েনি, তা স্পষ্ট বুধবারও। যদিও তিনি দাবি করেন, গ্যাস সরবরাহকারী থেকে সঠিক স্থানে গ্যাস পৌঁছানোর জন্য ডেলিভারি অথেন্টিকেশন সিস্টেম চালু করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে মানুষের মধ্যে প্যানিক বুকিংয়ের প্রবণতা হয়েছে। স্বাভাবিক নিয়মে গ্যাস বুকিংয়ের (LPG booking) আড়াই দিনে বাড়িতে গ্যাস পৌঁছে যাবে, দাবি জয়েন্ট সেক্রেটারির।

এলপিজি নিয়ে নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি জ্বালানি তেল (crude oil) নিয়েও নিশ্চয়তা দেওয়া হয়। জানানো হয়, ৪০ টি দেশ থেকে এই তেল আমদানি হয়। দেশের দৈনিক আমদানি ৫৫ লক্ষ ব্যারেল। এই ৪০ দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়ায় সেই সরবরাহ অনেকাংশে অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই মোট চাহিদার ৭০ শতাংশ ভারতের পথে রওনা দিয়েছে।

আরও পড়ুন : রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

যদিও হরমুজ প্রণালীতে যে অস্থিরতা, তাতে এখনও ভারতের নাবিকদের নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারল না কেন্দ্রের জাহাজ মন্ত্রক বা বিদেশ মন্ত্রক। জাহাজ মন্ত্রকের তরফে জানানো হল, হরমুজ প্রণালীতে আটকে রয়েছে ২৮টি ভারতের জাহাজ। তার মধ্যে পশ্চিম হরমুজে আটকে ২৪টি জাহাজ। সেখানে রয়েছে ৬৭৭ ভারতীয় নাবিক। অন্যদিকে পূর্ব হরমুজে আটে ৪ জাহাজ। সেগুলিতে আটকে রয়েছেন ১০১ জন নাবিক। সর্বমোট ৮৭৮ ভারতীয় নাবিকের জীবন সংকট রয়েছে। ইতিমধ্যেই দুই ভারতীয় নাবিকের মৃত্যু ও একজনের নিখোঁজ থাকার খবরও নিশ্চিত করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।

spot_img

Related articles

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...