Sunday, May 31, 2026

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্রথম পর্বের সূচি (schedule) ঘোষণা করা হয়েছে । ১৯তম আইপিএলের উদ্বোধন হবে ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। তবে এবারে আইপিএলেও ভোটের ছায়া। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের (assembly election) কারণে একবারে পুরো সূচি ঘোষণা করা হল না।

আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের সূচি জানানো হয়েছে। উদ্বোধনী ম্যাচেই ২৮ মার্চ মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই ম্যাচের ভেন্যু হিসাবে বেঙ্গালুরুকেই চূড়ান্ত করা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই কেকেআরের (KKR) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই ম্যাচ তাদের খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। এরপর টানা তিনটি ম্যাচ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে কেকেআর। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।  এরপর ৬ এপ্রিল একই মাঠে মুখোমুখি হবে তারা পাঞ্জাব কিংসের। এছাড়া ৯ এপ্রিল ইডেনেই লখনউ সুপার জায়েন্টস বিরুদ্ধে নামবে কেকেআর।

পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস (CSK) তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। ম্যাচটি হবে গুয়াহাটিতে। অন্যদিকে গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস-এর এবারের প্রথম প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এই খেলাটি হবে ৩১ মার্চ, মুলানপুরে।

আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

মঙ্গলবার বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ১২ মার্চের মধ্যেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। সেই ঘোষণা মেনেই ১১ মার্চ প্রথম পর্বের সূচি সামনে আনা হল। তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে বাকি সূচি প্রকাশ করা হবে। তবে এবারের আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন আরসিবি-র চারটি হোম ম্যাচও চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজন করা হবে।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...