মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

Date:

Share post:

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর ‘লাভ জেহাদ’! ভিন ধর্মের প্রেমিক ফরমান খানকে (Forman Khan) বাড়ি থেকে অস্বীকার করায় সোজা তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির মোনালিসা ভোঁসলে(Monalisa Bhonsle)। অভিযোগ, তাঁর পরিবারের লোকজন নিজেদের পছন্দমত বলপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপরই বামপন্থী স্থানীয় প্রশাসন যুগলের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের চারহাত এক করে।দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে যেভাবে পরিবারের অমতে ভিনধর্মের প্রেমিককে বিয়ে করলেন মোনালিসা তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে রাতারাতি নেট দুনিয়ার সেনসেশন হয়ে ওঠেন। সেখান থেকে সোজা গ্ল্যামার দুনিয়ায় হাতছানি। এর মাঝে খবর, মুসলিম প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়নি মোনালিসার পরিবার। অভিযোগ পত্রে নববধূ বলেন, তাঁর বাবা তাঁকে কেরলে নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু বাবার সঙ্গে বিমানবন্দরে যেতে অস্বীকার করেন তিনি। এরপর পুলিশের তরফে বিজয় সিং ভোঁসলেকে (মোনালিসার বাবা) ডেকে পাঠিয়ে জানানো হয় যে, তাঁর মেয়ে এখন সাবালিকা, তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রয়েছে তাঁর। তারপর নানা জটিলতা পেরিয়ে কেরলের সিপিএমের হস্তক্ষেপে ফরমান-মোনালিসার চারহাত এক হয়েছে।বর্তমানে মালায়ালাম ছবি ‘নাগাম্মা’র শুটিংয়ের জন্য কেরালার পুভারে রয়েছেন মহাকুম্ভের ভাইরাল গার্ল। তাঁর সিনেমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তা নিয়ে সন্দেহ থাকলেও, প্রিয় মানুষকে স্বামী হিসেবে পেয়ে কেরলেই সংসার করার ব্যাপারে মোনালিসা যথেষ্ট আশাবাদী।

 

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...