Thursday, March 12, 2026

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

Date:

Share post:

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), লোকসভা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। রয়েছেন জয়া বচ্চন (Jaya Bachchan) -প্রিয়াঙ্কা গান্ধীরাও।

রান্নার গ্যাসে দামে আগুন, সঙ্গে পরিষেবায় ভোগান্তি। কেন্দ্র সরকারের (Govt of India) ব্যর্থতার জেরেই এই এলপিজি সংকট, দাবি বিরোধীদের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতে। বিভিন্ন রাজ্যে গ্যাস সিলিন্ডারের ডেলিভারি মিলছে না। কোথাও গ্যাস বুক করতে গিয়ে সার্ভাট বিভ্রাট দেখা দিচ্ছে। অনেকে আবার বুকিং করেও হাতে পাচ্ছেন না সিলিন্ডার। কেন্দ্র যতই পর্যাপ্ত যোগান ও পরিষেবার স্বাভাবিক প্রমাণের মরিয়া চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক উল্টো। এদিন I.N.D.I.A -র সাংসদরা গোটা পরিস্থিতির জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেন। যেভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভারতে জ্বালানি সংকট তৈরি হয়েছে তা আসলে বিজেপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিযোগ বিরোধীদের।নাগরিকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারেরও দায় রয়েছে।

প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, ২১ দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না। তার পর তা বৃদ্ধি করে করা হয় ২৫ দিন। এই ঘোষণার কারণেই রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের।

 

spot_img

Related articles

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট...

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...