Tuesday, May 12, 2026

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

Date:

Share post:

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করেই এই নতুন পরিষেবা শুরু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। নতুন সরকারি বাসরুট এস–৬৯ (S-69 Bus Route) ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন (Santragachi Station) পর্যন্ত চলবে। এই নতুন বাসরুট চালুর উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়ক অতীন ঘোষ ও স্থানীয় কাউন্সিলর সুমন সিং। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সহযোগিতায় প্রায় দেড় বছর ধরে প্রক্রিয়া চলার পর অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা।

বৃহস্পতিবারেই ঘোষবাগান এলাকার বর্মাবাবা মন্দির সংলগ্ন অঞ্চল থেকে বাসটি যাত্রা শুরু করবে। সেখান থেকে শ্যামবাজার, মানিকতলা, রাজাবাজার, এনআরএস হাসপাতাল, মল্লিকবাজার, মিন্টো পার্ক, এক্সাইড মোড় ও রবীন্দ্র সদনসহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পথ ধরে সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে বাসটি। প্রাথমিকভাবে কয়েকটি বাস দিয়ে পরিষেবাটি শুরু করা হচ্ছে। আরও পড়ুন: লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন টালা সেতু নির্মাণের পর সেখানে বাস থামার ব্যবস্থা না থাকায় কাশীপুর ও আশপাশের এলাকার মানুষকে অনেক দূর গিয়ে বাস ধরতে হচ্ছিল। আগে ব্রিজের উপর দু’দিকেই বাসস্ট্যান্ড থাকায় পাইকপাড়া (Paikpara), বি টি রোড (BT Road), শ্যামবাজার, হাওড়া (Howrah) বা শিয়ালদহ (Sealdah)-এর দিকে সহজেই বাস ধরা যেত। কিন্তু নতুন সেতুতে সেই সুবিধা না থাকার ফলে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তির মুখে পড়ছিলেন বহু মানুষ। সেই সমস্যার সমাধান করতেই নতুন বাসরুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বাসিন্দাদের একাংশের মতে, নতুন এই পরিষেবা চালু হওয়ায় অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। দীর্ঘদিনের দাবির পর বাসরুট চালু হওয়ায় এলাকায় স্বস্তিতে যাত্রীরা।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...