Thursday, May 14, 2026

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট খুব একটা চওড়া নয়। উত্তর থেকে দক্ষিণ আজ রাজ্য জুড়ে দুর্যোগের ভ্রুকুটি। বিকেলের পর মহানগরীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর (thunderstorm alert) পূর্বাভাস রয়েছে।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। এদিন বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বর্ষণের পূর্বাভাস নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...