দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

Date:

Share post:

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt of India), আর এবার সরবরাহেও ঘাটতি। লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হতেই এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলসহ বিরোধীরা। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের বাইরে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল (TMC) সাংসদদের।

এদিন কালো প্ল্যাকার্ড হাতে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় দোলা সেন (Dola Sen), মালা রায় (Mala Roy), মহুয়া মৈত্র (Mahua Moitra), জুন মালিয়া, শতাব্দী রায় (Shatabdi Roy), মিতালী বাগ, প্রতিমা মণ্ডল, সাকেট গোখলে (Saket Gokhale), প্রসূন বন্দ্যোপাধ্যায়দের। তাঁদের অভিযোগ এলপিজি সংকট নিয়ে কেন সংসদের অধিবেশনে এসে কথা বলছেন না দেশের প্রধানমন্ত্রী? কেন মুখ লুকিয়ে থাকতে হচ্ছে তাঁকে? সকাল সাড়ে দশটা থেকে ধর্না শুরু হয়। অন্যান্য বিরোধী দলের সদস্যরাও কিছুক্ষণের জন্য যোগ দেন। এরপর লোকসভার অধিবেশন শুরু হলে এই একই ইস্যুতে আলোচনা করার দাবি জানায় তৃণমূল। তুমুল হট্টগোলের জেরে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা মুলতুবি করা হয়েছে।

 

spot_img

Related articles

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...