Wednesday, May 13, 2026

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer) আওতাধীন। তাঁদের বিচারই শেষ কথা বলবে বাংলার ভোটারদের তালিকাভুক্ত করতে। অথচ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে চলতি সপ্তাহেও ৬০ লক্ষ বিচারাধীনের (adjudication) মধ্যে যাঁদের ফয়সালা হয়ে গিয়েছে, তাঁদের সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list) প্রকাশ করতে পারল না রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর (CEO office)। এই পরিস্থিতিতে অনেক বেশি মানুষকেই সঠিক ভোটার বলে বিচার বিভাগীয় আধিকারিকরা চিহ্নিত করেছেন বলেই কি তালিকা প্রকাশে দেরি, উঠেছে প্রশ্ন।

অ্যাডজুডিকেশন (adjudication) তালিকায় থাকা নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list) আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে, শুক্রবার নির্বাচনী আধিকারিক সূত্রে তেমনটাই জানানো হয়েছে। নির্বাচন কমিশন প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন ছিল। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি (verified) হয়েছে, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের অন্তত ৩টি জেলায় বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের অধীনে থাকা ভোটারদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছিল। সেই পরিস্থিতিতে ওই জেলাগুলির বিচার বিভাগীয় আধিকারিকদের অন্য রাজ্যের দায়িত্বও দেওয়ার ব্যবস্থা হয়েছে। যাচাই শেষ হওয়া ১৫ লক্ষের মধ্যে ৮ লক্ষের বেশি ভোটার ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারেন, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ ১৫ লক্ষের মধ্যে ৭ লক্ষের নাম বাদ যেতে পারে।

অন্যদিকে ৫ লক্ষেরও বেশি ভোটারের ক্ষেত্রে ভোটাধিকার দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এই ৫ লক্ষ মানুষ আপাতত সাপ্লিমেন্টারি তালিকাতেও (supplementary list) জায়গা পাবেন না বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে যাঁদের নাম থাকবে না সেখানে তাঁদের বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনাল (tribunal) বিচার করবে। ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী সপ্তাহের শেষেই ট্রাইবুনালগুলি কাজ শুরু করতে পারে।

আরও পড়ুন : সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

কমিশন সূত্রে জানা গিয়েছে, বাকি ৩৫ লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের কাজও দ্রুত এগোচ্ছে এবং শীঘ্রই তাদেরও নিষ্পত্তি করা হবে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে জানানো হয়েছিল, প্রায় ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ লক্ষে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...