Saturday, May 16, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

Date:

Share post:

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩ বছরের স্বামীর বিরুদ্ধে বহুগামিতার মামলা দায়ের করেছিলেন স্ত্রী। কিন্তু সেই মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট। বিচারপতিরা এই মর্মে স্পষ্ট জানিয়ে দিল, অন্য মহিলার সঙ্গে সম্পর্ক থাকা মানেই বিয়ে নয়। ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী জীবিত থাকলে তাঁরা যদি অন্য কাউকে বিয়ে করেন, তা হলে সেটা বহুগামিতা হিসেবে গণ্য হয়। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে ও জরিমানাও হবে।

সূত্রের খবর, অভিযোগকারী মহিলার দাবি তাঁর স্বামী ৫১ বছরের এক মহিলাকে বিয়ে করেছেন। তাঁদের দুই ছেলেও বাবার এই সিদ্ধান্ত সমর্থন করেছেন। তাই দুই ছেলের বিরুদ্ধেও ৩৪ নম্বর ধারায় নিম্ন আদালতে মামলা দায়ের করেন মহিলা। শুনানি শুরু হলে অভিযুক্ত স্বামী হাইকোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। তিনি দাবি করেন ম্যাজিস্ট্রেট ভুল ভাবে মামলা নিয়েছেন। আবেদনকারীর আইনজীবী আদালতে জানিয়েছেন ৪৯৪ ধারায় স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায়, সন্তানদের বিরুদ্ধে করা যায় না। তাছাড়া তাঁর স্বামী ঠিক কবে অন্য মহিলাকে বিয়ে করেছেন, অভিযোগকারী মহিলা সেই প্রমাণ আদালতে দাখিল করতে পারেননি।

এরপরেই কর্নাটক হাইকোর্টের বিচারপতি আর নটরাজ বলেন, বিয়ের কোনও প্রমাণ নেই। সম্পর্ক থাকার মানেই বিয়ে করা নয়। ৪৯৪ ধারায় অপরাধ হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। জানিয়ে দিলেন, এটা অভিযোগকারী মহিলার দায়িত্ব নির্দিষ্ট ভাবে প্রমাণ করা, যে তাঁর স্বামী অন্য মহিলাকে বিয়ে করেছেন। কিন্তু তিনি সেটা করতে ব্যর্থ। এরপরেই মামলা খারিজ করে দেন তিনি। ট্রায়াল কোর্ট ভুলভাবে মামলা গ্রহণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন – দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...