Sunday, May 17, 2026

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচন এবং বেশ কিছু উপনির্বাচনের জন্য মোট ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি সংখ্যক সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে, যা কার্যত এক অনন্য নজির।

কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভার জন্যই এক জন করে সাধারণ পর্যবেক্ষক থাকছেন। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই বরাদ্দ ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক। এর পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে থাকছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। শুধু তাই নয়, ভোটের ময়দানে টাকার খেলা রুখতে এবং নির্বাচনী ব্যয়ের ওপর কড়া নজরদারির জন্য ১০০ জন ব্যয় পর্যবেক্ষককেও নিয়োগ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বিধানসভা এবং ছয় রাজ্যের উপনির্বাচন মিলিয়ে সর্বমোট ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক দায়িত্ব সামলাবেন। সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলিতে এই পর্যবেক্ষকদের আগামী ১৮ মার্চের মধ্যে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষকরা আজ থেকেই আসতে শুরু করেছেন বলে জানা গিয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে তাঁদের যোগাযোগের বিস্তারিত তথ্য সাধারণের জন্য প্রকাশ করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল কিংবা সাধারণ নাগরিকরা সরাসরি তাঁদের কাছে নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। মূলত ভয়হীন ও প্রলোভনমুক্ত পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করাই কমিশনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২০বি ধারার অধীনে নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়োগ করে থাকে। মাঠপর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও কার্যকর পরিচালনা নিশ্চিত করাই তাঁদের প্রাথমিক দায়িত্ব। রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে কমিশন স্পষ্ট বার্তা দিল যে, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্বচ্ছতা বজায় রাখতে তারা বিন্দুমাত্র আপস করতে নারাজ।

আরও পড়ুন- কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...