Monday, May 18, 2026

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

Date:

Share post:

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে সিইসি জ্ঞানেশ কুমারকে (CEC, Gyanesh Kumar) রাজ্যের প্রশাসনকে বিপদে ফেলে এমন মন মর্জিমতো পরিবর্তন না করার অনুরোধ জানিয়েছেন, সেখানে সেই চিঠির উত্তর না দিয়ে ফের পরিবর্তন রাজ্যের ৫ ডিআইজি (DIG)।

এবার বদল করা হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি। রবিবার নির্বাচন ঘোষণার পর থেকে লাগাতার সেই একই প্রক্রিয়ায় রাজ্য পুলিশ-প্রশাসনে বদল করার ধারা জারি রাখল কমিশন। সোমবার রাজ্যের ডিজিপি (DG Police) বদল থেকে এখনও পর্যন্ত মোটি ২৪ পুলিশ আধিকারিক পদে বদল করা হল। যার মধ্যে আইপিএস (IPS) যেমন রয়েছেন তেমনই রাজ্য পুলিশের আধিকারিকও (WBPS) রয়েছেন।

যাঁদের বদল করা হল:
রায়গঞ্জ ডিআইজি হলেন – রাঠোর অমিতকুমার ভরত
মুর্শিদাবাদ ডিআইজি হলেন – অজিত সিং যাদব
বর্ধমান রেঞ্জের ডিআইজি হলেন – শ্রীহরি পাণ্ডে
জলপাইগুড়ি ডিআইজি হলেন – অঞ্জলি সিং
প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হলেন – কঙ্কর প্রসাদ বারুই

আরও পড়ুন : বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

এবারের পরিবর্তনেও কমিশন তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনও কারণ না দেখিয়েই পাঁচ পদাধিকারীকে বদল করল। কার্যত এবারের নির্বাচনী প্রক্রিয়ায় এসআইআর প্রক্রিয়া থেকে রাজ্য ও নির্বাচন কমিশন যে সংঘাতে জড়িয়েছে তাতে দেশের সুপ্রিম কোর্টও দুই প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বাসহীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই পরিস্থিতিতে কমিশন প্রতিহিংসামূলক পদক্ষেপে এভাবে প্রতিদিন পুলিশ-প্রশাসনে রদবদল করছে, এমনটাও রাজনৈতিক মহলের মত। সেক্ষেত্রে এবারও রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকেই বদল করা হল শীর্ষ পুলিশ আধিকারিকদের।

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...