Monday, May 18, 2026

হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

Date:

Share post:

প্রশাসনিক দুর্বলতা আর নজরদারি কতটা দুর্বল হলে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের আইসিইউ বিভাগের ভিতরে ইঁদুর ঢুকে যায়! এমনকি সেই ইঁদুর (rodent) রোগীর হাত খেয়ে নেওয়ায় মৃত্যু হল ৮৯ বছরের এক বৃদ্ধার। এই ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতা এবং স্বাস্থ্য ব্যবস্থার (health infrastructure) দুর্বলতাকে ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

মহারাষ্ট্রের ভয়ন্দর পশ্চিমের পণ্ডিত ভীমসেন যোশি হাসপাতাল। এই হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু তাতে যে কান দেয়নি মহারাষ্ট্র প্রশাসন, তা এই ঘটনাতেই প্রমাণিত। এই ঘটনার পরে রোগীর আত্মীয়দের পাশাপাশি তাই বিক্ষোভে সামিল হয় সরকারি এই হাসপাতালের কর্মীরাও।

ভীমসেন যোশি হাসপাতালের আইসিএই-তে ভর্তি ছিলেন ৮৯ বছরের সুহাসিনী মাথেকর। সোমবার ভোরে পরিবারের সদস্যরা তাঁকে দেখতে গেলে দেখেন তাঁর হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সুহাসিনীর বেডের উপর ঘুরে বেড়াচ্ছে বড় ইঁদুর (rodent)। পরিবারের দাবি, রক্তক্ষরণ হচ্ছিল কেউ দেখেনইনি। এরপর রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

এরপরই হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্থানীয় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দায় এড়ানোর চেষ্টা করেন। ফলে যাবতীয় দায় হাসপাতালের কর্মী, গ্রুপ-ডি কর্মীদের উপর গিয়ে পড়ে। সেখানেই প্রতিবাদে সরব হন হাসপাতাল কর্মীরা। তাঁর বিক্ষোভ দেখিয়ে সরকারি এই হাসপাতালের শূন্যপদে নিয়োগের দাবি জানান। এই কর্মীর অভাবের কারণে হাসপাতালে বিক্ষোভ লেগেই থাকে। সেই কারণেই হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও কোনও নজরই দেওয়া হয় না।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...