Tuesday, May 19, 2026

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

Date:

Share post:

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার পর্যন্ত যে ঝোড়ো হাওয়া বৃষ্টির প্রভাব বাংলায় চলেছে শুক্রবার থেকে তা ফের সক্রিয় হওয়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে তাপমাত্রার পারদ চড়াও বন্ধ থাকছে কিছুদিন।

বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে নতুন করে বৃষ্টির হলুদ পূর্বাভাস (yellow alert) উত্তরের জেলা উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বুধবার রাজ্যের বাকি অংশে সেভাবে বৃষ্টির সতর্কতা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে পড়ার পূর্বাভাস রয়েছে।

তাপমাত্রারও তেমন তারতম্য হবে না। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ৩৪-৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির মধ্যে থাকবে।

আরও পড়ুন : হাসপাতালের ICU-তে ইঁদুর: হাত খেয়ে নেওয়ায় মহারাষ্ট্রে রোগীর মৃত্যু

শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া দফতর। নতুন করে বৃষ্টির কমলা সতর্কতা (orange alert) জারি হতে পারে উত্তর থেকে দক্ষিণের বেশিরভাগ জেলায়। সেই মতোই তাপমাত্রার পারদও ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় বৃহস্পতিবার রাতের দিক থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...