Thursday, March 19, 2026

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

Date:

Share post:

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা দাবি মার্কিন রিপোর্টে। বুধবার আমেরিকার ‘ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’-এর (Director of National Intelligence US) দফতর থেকে এমন তথ্যই প্রকাশ্যে এসেছে। যদিও এ কথাও বলা হয়েছে যে এই মুহূর্তে নয়াদিল্লি বা ইসলামাবাদ কেউই যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু তাই বলে এমনটা নয় যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে।

মার্কিন সেনেটে যে ৩৪ পাতার রিপোর্ট জমা পড়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে সরাসরি সংঘাত না হলেও সন্ত্রাসবাদকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে ফের দ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (US intelligence chief Tulsi Gabbard) জানিয়েছেন আমেরিকার কাছে পাকিস্তান একটা বড় হুমকি। কারণ পাকিস্তানের পারমানবিক অস্ত্র ভান্ডার মার্কিন মুলকের বড় অস্বস্তির কারণ হতে পারে। ২০২৫ সালে পহেলগাম হামলায় (Pahelgam Attack) নিরীহ পর্যটকদের মৃত্যুর প্রতিশোধ নিতে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারত। দু’দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝে ট্রাম্পের (Donald Trump) হস্তক্ষেপে সমঝোতা হয় বলে বারবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক ভারত যখন পাক অধিকৃত কাশ্মীর প্রায় দখলের পথে তখনই নিজেকে বিশ্বগুরু বলে দাবি করা নরেন্দ্র মোদি মাথা নিচু করে মেনে নিয়েছেন আমেরিকার তরফ থেকে আসা যুদ্ধ বিরতির প্রস্তাব। ভারতীয় সেনা থেকে দেশের আপামর জনতা বিষয়টিকে ভালো চোখে দেখেনি। এবার সেই আমেরিকার রিপোর্ট এই যখন বলা হচ্ছে যে দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাত পরিস্থিতি এখনও রয়েছে এবং সেটা যে কোনও মুহূর্তে বড় আকার নিতে পারে, তখন কূটনৈতিক মহলে কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

 

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা হাইকোর্ট-এ জরুরি বৈঠক। সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে শুরু হয়...

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...