Tuesday, May 19, 2026

প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়িতে ভোটের ব্যবস্থা, পোস্টাল ব্যালটে জোর কমিশনের 

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রবীণ, প্রতিবন্ধী এবং ডিউটিরত ভোটারদের সুবিধার্থে একাধিক বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ৮৫ বছরের বেশি বয়সী এবং ভোটার তালিকায় চিহ্নিত প্রতিবন্ধী ভোটাররা ‘ফর্ম ১২ডি’-এর মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী কমিশনের নিযুক্ত দল বাড়িতে গিয়ে ভোট সংগ্রহ করবে। এই ব্যবস্থার ফলে শারীরিক অসুবিধা থাকা ভোটারদের অংশগ্রহণ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রাখা হয়েছে। অগ্নিনির্বাপক, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক, অ্যাম্বুল্যান্স, বিমান পরিষেবা এবং দূরপাল্লার সরকারি পরিবহনের কর্মীরা এই ব্যবস্থার আওতায় থাকবেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীরাও নির্দিষ্ট কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তা জমা করতে পারবেন।

সার্ভিস ভোটারদের জন্য চালু থাকছে ইলেকট্রনিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (ইটিপিবিএস)। প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইলেকট্রনিক মাধ্যমে তাঁদের কাছে ব্যালট পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া সমস্ত ভোটের গোপনীয়তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছনো বাধ্যতামূলক বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...