Thursday, May 21, 2026

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

Date:

Share post:

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ। কিন্তু লখনউয়ের জার্সিতে প্রথম মরশুমে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি পন্থ (Rishabh Pant)। ২০২৬ সালের আইপিএলের আগেই পন্থকে কড়া বার্তা দিয়ে রাখলেন গোয়েঙ্কা?

আগামী ১ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে লখনউ। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লখনউ দলের কর্ণধার লিখেছেন, ‘আমি মানুষকে তাদের ফলাফল দিয়ে বিচার করি, কতক্ষণ বসে কাজ করেছেন তা দিয়ে নয়। আউটপুটই একমাত্র সঠিক মানদণ্ড।’

বিশেষজ্ঞ মহলের ধারণা গোয়েঙ্কার এই পোস্ট আইপিএল দলের ক্রিকেটারদের প্রতি। বিশেষ করে রেকর্ড দামে নেওয়া ঋষভ পন্থের (Rishabh Pant )জন্য কড়া বার্তা। সাফল্য দিলে দলকে তথা খেলোয়াড়াদের ভরিয়ে রাখেন গোয়েঙ্কা। কিন্তু ব্যর্থ হলে তিরস্কার করতেও ছাড়েন না।

লখনউ-এর প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে তাঁর আচরণ নিয়ে বিতর্ক কম হয়নি। ২০২৪ সালের আইপিএলে এক ম্যাচের পর মাঠে রাহুলকে প্রকাশ্যেই বকাঝকা করেছিলেন। গত মরশুমেও পন্থের ব্যর্থতার পর বা টিমের হারের সময় তিনি খোলাখুলিই অসন্তোষ প্রকাশ করেছেন। পন্থকে কিন্তু প্রবল চাপ নিয়েই এবার লখনউ দলকে নেতৃত্ব দিতে হবে।

এদিকে, আইপিএল শুরুর আগে সমস্যায় দিল্লি ক্যাপিটালস। এখনও চোটমুক্ত নন মিচেল স্টার্ক।২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে এখনও আইপিএল খেলার অনুমতি দেবে না। ফলে কিছুটা চাপে অক্ষর প্যাটেলের দল।

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...