Friday, May 22, 2026

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

Date:

Share post:

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে ‘ধুরন্ধর’ দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের ‘জওয়ান’কে টেক্কা দিয়েছেন, আল্লু অর্জুন, রামচরণ থেকে রাজামৌলীর মতো তাবড় তারকারা সোশ্যাল মিডিয়ায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar : The Revenge) নিয়ে কলম ধরেছেন, অথচ সিনেমা মুক্তি থেকে সাফল্য উদযাপনের প্রথম ধাপ পর্যন্ত কোথাও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) দেখা মিলল না। এমনকি স্বামীর এত বড় সাফল্যে একটা শব্দ খরচ করলেন না বলিউডের ‘পদ্মাবতী’! বরং রিলিজের পরের দিনই মুম্বইয়ে রিষভ রিখিরাম-এর কনসার্ট উপভোগ করতে দেখা যায় তাঁকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার রণবীর-পত্নী।

দীর্ঘ সময় পরে সাফল্য ধরা দিয়েছে রণবীরের ঝুলিতে। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সতীর্থরা। কিন্তু যাঁর সমর্থন সবার আগে আশা করা যায় সেই ‘বেটার হাফ’ কেন নীরব? প্রথমপর্ব রিলিজের প্রাক্কালে স্বামী রণবীর সিংয়ের ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দীপিকা। তাহলে এবার মুখে কুলুপ কেন, প্রশ্ন তুলছেন রণবীর অনুরাগীরা। ওপেনিং ইনিংয়েই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে ছক্কা হাঁকিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দুদিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটি ব্যবসা করেছে সিনেমাটি। এই ফ্রাঞ্চাইজি যে রণবীরের মন্দা ক্যারিয়ারের শাপমোচন ঘটল, তা বলাই বাহুল্য। তিনি নিজের পাশাপাশি গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে শীর্ষস্থানে তুলে এনেছেন যা গত কয়েক বছরে দক্ষিণী সিনেমা দাপটে অনেকটা ব্যাকফুটে চলে গেছিল। ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ ২’-এর মতো ছবির প্রথম দিনের কালেকশনকে টেক্কা দিয়েছে ধুরন্ধর ২। এত বড় জয়ে দীপিকার মৌনতা কি কাঁটা হয়ে বিঁধছে রণবীরের? অনুরাগীরা তাঁর স্ত্রীকে নিয়ে কটাক্ষ করলেও এই নিয়ে মন্তব্যে নারাজ অভিনেতা।

 

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...