Monday, March 23, 2026

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

Date:

Share post:

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউড়ি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

দুবরাজপুর কেন্দ্রটি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেননি বিজেপির বিধায়ক। ফলে বিভিন্ন সমস্যা আরও প্রকট হয়েছে বলেই দাবি তাঁদের।

এই প্রেক্ষাপটে তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউড়ি বলেন, তিনি দুবরাজপুরের ‘ভূমিপুত্র’ এবং ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। দল আবার তাঁকে প্রার্থী করায় তিনি আশাবাদী যে, এবার এই আসন পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পারবেন। তাঁর দাবি, গত পাঁচ বছরে তিনি ও দলের কর্মীরা মানুষের পাশে থেকেছেন এবং সেই বার্তাই বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরা হচ্ছে। এছাড়াও, খুব শীঘ্রই প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, বাংলার মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই কারণেই মানুষকে একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করার ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন- জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

_

_

_

_

_

_

_

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...