Monday, March 23, 2026

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

Date:

Share post:

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে। তামিলনাড়ুও তার ব্যতিক্রম নয়। বিরোধী ভোট ভাগ করতে নতুন লড়াইতে নামা থালাপতি বিজয়ের (Vijay Thalapati new party) টিভিকে-কে টার্গেট করেছিল তারা। চাপ দিয়ে এজেন্সির ভয় দেখিয়ে জোটে বাধ্য করার চেষ্টা করেছিল বিজেপি। তামিলনাড়ু নিয়ে এখনও সিদ্ধান্ত না নিলেও পুদুচেরির ক্ষেত্রে সিদ্ধান্ত জানালো থালাপতি বিজয়ের দল। পুদুচেরি বিধানসভা নির্বাচনে ৩০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজয়। স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনও জোটে যাচ্ছে না।

গত কয়েক মাস ধরেই বিজেপির তরফ থেকে বিজয়কে তাঁদে জোটের পক্ষে টানার বিশাল চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল। এমনকি দলীয় নেতাদের অভিযোগ, বিভিন্ন তদন্ত সংস্থা ও রাজনৈতিক চাপের মাধ্যমেও বিজয়ের উপর চাপ তৈরি করা হয়েছিল জোটে আসার জন্য। বিজেপির সঙ্গে জোট হলে টিভিকে-কে তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে ৮০টি আসন ছাড়ারও প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। কোনওভাবে দমাতে না পেরে নির্বাচন ঘোষণার দিনেও সিবিআই তলব করে বিজয়কে সাত ঘণ্টা জেরা করায় সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপকে উপেক্ষা করেই পুদুচেরিতে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নেয় TVK। আরও পড়ুন: অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

সোমবার পুদুচেরিতে প্রার্থী তালিকা ঘোষণা করে TVK কার্যত স্পষ্ট বার্তা দিয়েছে—তারা স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। পুদুচেরির ৩০ সদস্যের বিধানসভার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই NDA, কংগ্রেস-ডিএমকে জোট এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি সক্রিয় হয়ে উঠেছে। তাঁর মাঝেই বিজয়ের দল একাই লড়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক লড়াইকে আরও ত্রিমুখী করে তুলল।

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...