Saturday, May 23, 2026

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

Date:

Share post:

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি বিমান রানওয়েতেই একটি দমকলের ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বিমানটির পাইলট ও কো- পাইলটের মৃত্যু হয়েছে। দমকলের ট্রাকের দুই কর্মীও গুরুতর আহত হন।

রবিবার স্থানীয় সময় রাত ১১:৩৮ মিনিটে প্রায় ৩৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে এয়ার কানাডা (Canada) এক্সপ্রেসের সিআরজে-৯০০ (CRJ-900) যাত্রীবাহী বিমানটি ৪ নম্বর রানওয়েতে অবতরণ করছিল। সেই জরুরি পরিস্থিতিতে দমকলের একটি ট্রাক রানওয়ে পার করছিল। বিমানটি সজোরে সেই ট্রাকে ধাক্কা মারে।

ঘটনার পরই সাময়িক সময়ের জন্য লা গুয়ার্দিয়া বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনায় বিমানের সামনের নোজ অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। দুর্ঘটনার সময়ে বিমানে ৭২ জন যাত্রী ও চারজন বিমানকর্মী ছিলেন। অন্তত ৭০ জন যাত্রী গুরুতর আহত হন।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...