Saturday, May 23, 2026

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal) উপর থেকে সরছে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। নতুন করে উত্তরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির (thunder storm) পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর।

দক্ষিণের জেলাগুলি থেকে বৃষ্টি রবিবার থেকেই কমেছে। সোমবার দক্ষিণের জেলাগুলির (south Bengal) তাপমাত্রা সেভাবে না বাড়লেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণের সমুদ্রতীরবর্তী জেলাগুলিতেই তাপমাত্রা বেশি বাড়বে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা, নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার পরিমাণ কিছুটা কম থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির থেকে বেশি বাড়বে না, জানাচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন : অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

কিন্তু দুর্যোগ বজায় থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। এই পাঁচ জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টির (thunder storm) পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কমলা সতর্কতা যেমন জারি রয়েছে, তেমনই ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এই পাঁচ জেলায়। সেই সঙ্গে উত্তর দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা মঙ্গলবার।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...