Saturday, May 23, 2026

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

Date:

Share post:

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এখনই পুরোপুরি নিষ্কৃতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এই মামলার তদন্তের ওপর ১২ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোট মিটে গেলেই ফের পুরোদমে তদন্ত শুরু করতে হবে পুলিশকে। অর্থাৎ, আইনি খাঁড়া ঝুলিয়েই রাখা হল বিরোধী দলনেতার মাথার ওপর।

২০২০ সালের ২৯ ডিসেম্বর এক জনসভায় শুভেন্দুর নির্দিষ্ট কিছু মন্তব্যকে কেন্দ্র করে খড়দহ থানা স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা রুজু করেছিল। দীর্ঘদিনের পুরনো এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কিন্তু এদিন আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখন স্থগিত রাখা হলেও তা চিরতরে বন্ধ হচ্ছে না। আগামী জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে পুলিশের তল্লাশি বা আইনি জটিলতা এড়াতে পারলেও, ভোটের ফল প্রকাশের পর ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম রাজ্য পুলিশের লড়াইয়ের আবহ তৈরি হয়ে রইল শুভেন্দুর জন্য। ভোট চলাকালীন পুলিশি তৎপরতা থেকে সাময়িক বিরতি পেলেও, জুন মাসের ক্যালেন্ডারে তদন্তের চোখরাঙানি এখনই শুভেন্দুর পিছু ছাড়ছে না।

আরও পড়ুন- ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

_

_

_

_

_

_

_

_

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...