Saturday, May 23, 2026

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ৬০ লক্ষেরও বেশি ‘বিবেচনাধীন’ (আন্ডার অ্যাডজুডিকেশন) ভোটারের নাম যাচাইয়ের প্রক্রিয়া চলছিল, এটি তারই প্রথম দফার নিষ্পত্তি। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং পশ্চিমবঙ্গের সিইও-র পোর্টালে এই তালিকা দেখা যাচ্ছে। তবে এই দফায় ঠিক কত জনের নাম তালিকায় উঠল বা কত জনের নাম বাদ গেল, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি কমিশন।

কমিশন জানিয়েছে, ভোটাররা তাঁদের এপিক (EPIC) নম্বর ব্যবহার করে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। যদি দেখা যায় কারও নাম ডিলিশন বা বাদ পড়ার তালিকায় রয়েছে, তবে হতাশ হওয়ার কারণ নেই। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ১৯টি বিশেষ ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকছে। ভোটারদের সুবিধার্থে কমিশন নির্দিষ্ট লিঙ্কও (https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25) সক্রিয় করে দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে মোট ৭০৫ জন বিচারক এই বিশাল সংখ্যক নামের সত্যতা যাচাইয়ের কাজ করছেন। শীর্ষ আদালতের গাইডলাইন মেনে ধাপে ধাপে এই তালিকা প্রকাশ করার কথা ছিল। সেই প্রক্রিয়া মেনেই সোমবার গভীর রাতে প্রথম অতিরিক্ত তালিকাটি জনসমক্ষে আনা হয়। কমিশন সূত্রে খবর, বুথ অনুযায়ী দু’টি ভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে— ‘অ্যাডিশন’ (নাম সংযুক্তি) এবং ‘ডিলিশন’ (নাম বিয়োজন)।

আরও পড়ুন- হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...