Wednesday, May 27, 2026

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

Date:

Share post:

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি মামলার শুনানি চলাকালীন এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবি করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন এই নজিরবিহীন ঘটনার কথা প্রকাশ্যে আনেন প্রধান বিচারপতি। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, কেউ একজন আমার ভাইকে ফোন করে প্রশ্ন করছেন, আমি কী ভাবে এই ধরনের রায় দিলাম! এর পর কেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হবে না? আদালত কক্ষে উপস্থিত হরিয়ানা সরকারের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ওই ব্যক্তির এত সাহস কী করে হয় যে তিনি আমার ভাইকে ফোন করে রায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন? উনি কি আমাকে বলে দেবেন আমার কী করা উচিত? প্রধান বিচারপতি সাফ জানান, আইনজীবী হিসেবে ওই ব্যক্তির উচিত এই মামলা থেকে সরে দাঁড়ানো। একই সঙ্গে কড়া ভাষায় তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যদি দেশের বাইরেও লুকিয়ে থাকেন, তবুও আইন অনুযায়ী কী করতে হয় তা আমার জানা আছে। গত ২৩ বছর ধরে আমি এই ধরনের পরিস্থিতি সামলে আসছি, ভবিষ্যতে ভুলেও যেন এই চেষ্টা আর না করা হয়।

মামলাটির প্রেক্ষাপট মূলত দুই ভাইবোন নিখিল কুমার পুনিয়া এবং একতা পুনিয়ার আবেদনকে কেন্দ্র করে। তাঁদের দাবি ছিল, বৌদ্ধ সংখ্যালঘু কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা তাঁদের রয়েছে। যদিও দেখা যায়, বৌদ্ধ কোটায় আবেদনের আগে তাঁরা সাধারণ প্রার্থী হিসেবেই ভর্তির আবেদন জানিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞপ্তির পর তাঁদের ভর্তি আটকে গেলে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বর্তমানে সরকারি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। প্রধান বিচারপতি একে এক ‘নতুন ধরনের প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, সাধারণ শ্রেণিভুক্ত পুনিয়া জাঠ সম্প্রদায়ের পড়ুয়ারা সাধারণ কোটায় ব্যর্থ হওয়ার পর কী ভাবে রাতারাতি সংখ্যালঘু সার্টিফিকেট জোগাড় করে ফেললেন? সংশ্লিষ্ট এসডিও কী ভাবে এই শংসাপত্র দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এই ধরনের ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

_

_

_

_

_

_

Related articles

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...