Thursday, March 26, 2026

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

Date:

Share post:

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে গেলে সংঘর্ষের জেরে আহত হন ৮ পুলিশকর্মী। এলাকাজুড়ে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরেই কমিশনের তরফে ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আরও পড়ুন: ১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, এদিন সকালে বাসন্তী বাজার এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেইসময় প্রচারে বাধা দিতে আসে আলাকার বেশ কিছু লোকজন। বিজেপির তরফে দাবি করা হয় তাঁরা তৃণমূলের লোকজন। অন্যদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের কর্মী-সমার্থকদের কোনও যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে আসছিল বিজেপির নেতারা কিন্তু তার কোনওতাই তাঁরা করেনি। যার জেরে ক্ষুব্ধ জনতা হামলা করে বসে বিজেপির মিছিলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু অভিযোগ, সেই সময়ই উত্তেজনা আরও বেড়ে যায়। লাঠি ও বাঁশ দিয়ে চলে মারধর, যার জেরে কয়েকজন সাধারণ মানুষ আহত হন। এই সংঘর্ষে ৭ থেকে ৮ জন পুলিশকর্মীও আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনার জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...