Wednesday, May 27, 2026

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান সুমিত শারণের সঙ্গে বৈঠক করেন। লোক ভবনে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত নিরাপত্তার বর্তমান অবস্থা, বাহিনীর মোতায়েন পরিকল্পনা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিএসএফের প্রস্তুতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বিএসএফের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল। আরও পড়ুন: প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্যের অতীত নির্বাচনে রাজনৈতিক হিংসার প্রেক্ষাপট উল্লেখ করে রাজ্যপাল সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন। বিএসএফের তরফে আশ্বস্ত করা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বতোভাবে সহযোগিতা করবে।

Related articles

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...