Thursday, May 28, 2026

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে (RO) সরানোর পর বৃহস্পতিবার আরও ১৪ জনকে বদলির নির্দেশিকা জারি করল কমিশন। ফলে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে মোট ৮৭টি আসনেই নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করা হলো। কমিশনের নয়া তালিকা অনুযায়ী, জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, যাদবপুর, জগৎবল্লভপুর, পুরশুরা, ময়না, নন্দকুমার, হলদিয়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর এবং সোনামুখী কেন্দ্রে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে।

১৪ জনকে বদলির পাশাপাশি ৯টি শূন্যপদে রিটার্নিং অফিসার নিয়োগেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে IAS রবি কুমারকে আরামবাগের মুহকুমাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ২০০-আরামবাগ কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে কমিশন। সব অফিসারকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে নিজের কেন্দ্রে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভোট ঘোষণার পর থেকেই একের পর এক শীর্ষ স্তরের আমলা ও পুলিশ আধিকারিককে সরিয়ে কমিশনের এই সক্রিয়তা বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে যথাক্রমে দুষ্মন্ত নারিয়ালা এবং সঙ্ঘমিত্রা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশ প্রশাসনেও এসেছে বড় বদল। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে অজয়কুমার নন্দা এবং রাজ্য পুলিশের ডিজি হিসেবে সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে আসা হয়েছে। এমনকি ১১টি জেলার জেলাশাসককেও বদলে ফেলেছে কমিশন। কমিশনের এই দফায় দফায় রদবদল নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নবান্নের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এভাবে পুলিশ ও প্রশাসনে হস্তক্ষেপ করার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের প্রশাসনিক কাঠামোকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

_

_

_

_

_

_

_

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...