Tuesday, May 12, 2026

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

Date:

Share post:

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। তাঁর অভিযোগ, করে মোদির ৩-৪ জন মহিলা শয্যাসঙ্গীরা এখন সাংসদ। মন্ত্রীও হয়েছেন একজন। এপস্টেইন ফাইলে মোদির যোগ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন বিজেপি (BJP) নেতা। প্রশ্ন উঠছে, যদি সুব্রহ্মণ্যম মিথ্যে অভিযোগ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করছেন না পদ্ম নেতৃত্ব!

একটি পডকাস্টে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) বিজেপি নেতা স্বামীর বক্তব্য,”আমি এমন ৩-৪ জন মহিলার নাম বলতে পারি, যাঁরা সাংসদ হয়েছিলেন-যাঁদের মোদির শয্যাসঙ্গিনী হতে হয়েছিল। তাঁদের মধ্যে একজন তো মন্ত্রীও হয়েছিলেন।”

একইসঙ্গে মোদির এপস্টেইন-যোগ থাকার প্রসঙ্গ তুলে স্বামী বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদি এবং Jeffrey Epstein-এর মধ্যে সংযোগ ও সম্পর্ক প্রমাণ করতে পারি; কিন্তু আমাকে তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানানোর সাহস কারও নেই।”

সম্প্রতি কয়েকদিন ধরে স্বামীর এই ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। তাঁর এই গুরুতর অভিযোগের প্রতিক্রিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীও এখনও দেননি। এই অভিযোগ যদি মিথ্যে হয় তবে এখনও পর্যন্ত মোদি কোনও আইনি পদক্ষেপ নেয়নি? কেন সুব্রহ্মণ্যম স্বামীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি? কেন কোনও বিবৃতি দেননি মোদি?

এক্স হ্যান্ডলে পোস্ট করা পডকাস্টটির ভিডিও ইতিমধ্যে ১৪ লক্ষেরও বেশি মানুষ দেখেছে। এই ভিডিওটি পুনরায় পোস্ট করেন ভারতীয় শিক্ষাবিদ ও এবং সমাজসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মধু পূর্ণিমা কিশ্বর। বলেন, “এ থেকেই বোঝা যায়, ২০১৪ সালের মে মাসে মোদি যখন ক্ষমতায় আসেন, তখন থেকেই আমি কেন তাঁর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলাম। এমনকী, তাঁকে নিয়ে লেখা আমার বইটির একটি কপি উপহার দিতেও আমি নিজে যাইনি; বরং তাঁর প্রিয় আমলা ভারত লালের মাধ্যমেই একটি স্বাক্ষরহীন কপি পাঠিয়ে দিয়েছিলাম!”

মধু আরও বলেন,”দ্বাদশ শ্রেণি পাশ স্মৃতি ইরানিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের ঘটনাটি অন্যান্য কেলেঙ্কারিগুলিকে—যা ততদিন পর্যন্ত লোকসমাজের আড়ালে ছিল—তা আরও বেশি বিশ্বাসযোগ্যতা এনেছিল।

মানসী সোনি কেলেঙ্কারিটি ততদিনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। মোদি ঘনিষ্ঠ এক ব্যক্তি আমাকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া একগুচ্ছ নথিপত্র এনে দিয়েছিলেন; ওই নথিপত্রগুলি জমা দিয়েছিলেন জেলে থাকা এক আইএএস (IAS) কর্মকর্তা—যিনি নিজেও সোনির সঙ্গে ফূর্তি করেছিলেন।”

সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ক্ষমতাসীন বিজেপি-র  নেতৃত্বের কাছ থেকে ক্রমশ নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তিনি এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন। ২০২৫ সালের শেষের দিকে তিনি অভিমত প্রকাশ করেছিলেন যে, মোদিকে ঘিরে কথিত ব্যক্তিগত কিছু বিষয় তাঁকে আন্তর্জাতিক মহলের ব্ল্যাকমেইলের শিকার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তবে প্রশ্ন উঠছে, যদি সুব্রহ্মণ্যম মিথ্যে অভিযোগ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করছেন না পদ্ম নেতৃত্ব!

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...